জয়েন করুন

WhatsApp ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, অশ্লীল ভিডিয়ো কল থেকে বাঁচাবে নতুন ফিচার

avatar
Written By : Suman Patra
Updated Now: March 13, 2025 4:34 PM

দেশজুড়ে সেক্সটর্শন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক ও মানসিক দিক দিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অশ্লীল ভিডিয়ো, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করার নামে ব্যক্তিগত তথ্য হাতানোর মতো ঘটনা এখন আর নতুন নয়! কিন্তু, এই জালিয়াতি সম্পর্কে ওয়াকিবহাল নন বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী, যার সুবিধা তোলে সাইবার অপরাধীরা। এই প্রতারণা রুখতে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

আপনি যদি একজন সক্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন তাহলে এটি জেনে রাখা উচিত। মূলত, হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল করলে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের সামনের ক্যামেরাটি খুলে দেয়, অর্থাৎ ক্যামেরা চালু না থাকলে কলটি ধরার কোনও উপায় থাকে না। কিন্তু কখনও হয়তো আপনি ক্যামেরা চালু না করেই কলটি ধরতে চাইতে পারেন।

এবার সেরকমই একটি ফিচারের উপর কাজ করছে মেটা। Android Authority এর রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা শীঘ্রই ভিডিয়ো কল করার সময় একটি নতুন “Turn off your video” অপশন দেখতে পাবেন। এই বাটনে ট্যাপ করলেই ক্যামেরা অফ হয়ে যাবে এবং ব্যবহারকারী শুধু ভয়েস মোডে কল ধরতে পারবেন। এই ফিচারটি পাওয়ার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ নতুন সংস্করণে আপডেট করতে হবে।

এছাড়াও, ক্যামেরা বন্ধ করার সময় হোয়াটসঅ্যাপে “Accept without video” অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফিচারটির সুবিধা হলে, ব্যবহারকারী যদি চায়, ভিডিয়ো কলে তাকে না দেখা যাক, এখন সেটাও করা যাবে। এই ফিচারটি কিছু জনের কাছে বড় কোনও সুবিধা নাও হতে পারে, আবার কিছু জনের কাছে বেশ কার্যকর ফিচার হতে পারে। তবে এই নতুন ফিচার সেক্সটর্শন ও প্রতারণার বিরুদ্ধে লড়াই করার জন্য যে ভালো পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল