জয়েন করুন

WhatsApp আনছে নতুন ফিচার, বদলে যাবে ফটো ও ভিডিও পাঠানোর অভিজ্ঞতা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 12:04 AM

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্মটি এবার এমন এক ফিচার এনেছে, যা মিডিয়া শেয়ারের অভিজ্ঞতাকেই বদলে দিতে চলেছে। নয়া এই ফিচারের নাম অ্যানিমেটেড মিডিয়া সেন্ড। আগেই iOS বিটা ভার্সনে ফিচারটিকে দেখা গিয়েছিল। এবার সেই একই ফিচার চলে এল WhatsApp এর অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্যেও।

WhatsApp আনছে অ্যানিমেটেড মিডিয়া সেন্ড

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার, WABetaInfo তাদের প্রতিবেদনে জানিয়েছে, গুগল প্লে স্টোরে থাকা হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.১৮.৫ ভার্সনে নতুন অ্যানিমেশন ফিচারটি দেখা গেছে। WABetaInfo একটি ভিডিও-সহ X (টুইটারের নতুন নাম)–এ এই ফিচারের কার্যকারিতা তুলে ধরেছে।

ড্রয়িং এডিটর থেকেই শুরু হচ্ছে বদল

হোয়াটসঅ্যাপের অ্যানিমেটেড মিডিয়া সেন্ড ফিচারটি মূলত তখনই কাজ করে, যখন কেউ ড্রয়িং এডিটর ব্যবহার করে কোনো ছবি বা ভিডিও পাঠান। এই সময় ছবিটি ফ্রেম থেকে আলগা হয়ে ধীরে ধীরে চ্যাট উইন্ডোর ‘আউটগোয়িং’ মেসেজের দিকে চলে যায়। একটা রিয়েল-টাইম ট্রানজিশনের মতোই মনে হয়, যেন ফাইলটা হাতে নিয়েই পাঠিয়ে দেওয়া হচ্ছে।

যে মুহূর্তে ফাইলটি চ্যাট থ্রেডে এসে পড়ে, তখন সেটি অন্যান্য মেসেজের সঙ্গে নিখুঁতভাবে মিশে যায়। সব মিলিয়ে এই পুরো বিষয়টি দেখতে বেশ স্মার্ট আর স্টাইলিশ লাগে।

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। তবে খুব শীঘ্রই আরও বেশি সংখ্যক বিটা ইউজার এটি ব্যবহার করতে পারবেন বলে অনুমান করা হচ্ছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে, WhatsApp এই ফিচারটি স্টেবল ভার্সন ব্যবহারকারীদের জন্য রোলআউট করতে পারে।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল