জয়েন করুন

Xiaomi ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, সবাই পাবে Game Turbo ফিচার, সুবিধা কি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:07 AM

Xiaomi এবার হাইপারওএস সিকিউরিটি অ্যাপের ১০.৯.৪-২৫০৬১৯.১.১ ভার্সনে গেম টার্বো (Game Turbo) ফিচারের জন্য নতুন আপডেট আনতে চলেছে। ভার্সন নম্বরের শেষের “.১.১” অংশটা ইঙ্গিত দিচ্ছে, এই আপডেট আসছে চীনের বাইরে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য। এর ফলে উন্নত গেমিং অপটিমাইজেশন ফিচার কেবল চীনের ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে, পৌঁছে যাবে বিশ্বজুড়ে সমস্ত হাইপারওএস ব্যবহারকারীর কাছে।

এখন HyperOS সিকিউরিটির অংশ গেম টার্বো

নতুন আপডেটের মাধ্যমে গেম টার্বো ফিচারকে হাইপারওএস সিকিউরিটি অ্যাপে যুক্ত করা হয়েছে। এর ফলে পারফরম্যান্স বুস্ট এবং নিরাপত্তা সংক্রান্ত কাজ একই জায়গা থেকে করা যাবে। শাওমি সম্ভবত এভাবে গেমিং অভিজ্ঞতা ও ডিভাইসের সুরক্ষা, উভয়কে সমান গুরুত্ব দিতে এই পদক্ষেপ নিয়েছে।

নতুন আপডেট কীভাবে পাবেন?

শাওমি ব্যবহারকারীরা হাইপারওএস সিকিউরিটি অ্যাপ আপডেট করলেই নতুন ফিচার পেয়ে যাবে। এই কাজ করার জন্য তারা HyperOSUpdates.com ওয়েবসাইটে ভিজিট করতে পারে।

তবে যারা আরও কাস্টমাইজেশন চান, তাদের MemeOS Enhancer অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়। এই অ্যাপের মাধ্যমে সহজেই অ্যাডভান্সড সেটিংস ও অ্যাপ আপডেট ম্যানেজমেন্ট করা যাবে।

অন্যদিকে, যেসমস্ত Xiaomi ফোন হাইপারওএস কাস্টম অপারেটিং সিস্টেমে দ্বারা চালিত নয়, অর্থাৎ পুরানো শাওমি সফটওয়্যারে চলছে, তারা Game Launcher Turbo অ্যাপ ডাউনলোড করে এই সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল