জয়েন করুন

Xiaomi Pad 8 Pro এই মাসেই বড় ডিসপ্লে ও শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ হচ্ছে

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 20, 2025 5:06 PM

শাওমি এমাসের শেষের দিকে Xiaomi Pad 8 সিরিজ লঞ্চ করতে চলেছে। এটি Xiaomi 17 স্মার্টফোন সিরিজের সাথে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। যদিও ট্যাবলেটগুলির সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে চীনে ইতিমধ্যেই এদের প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। ক্রেতারা শাওমি মল (Xiaomi Mall) প্ল্যাটফর্মে মাত্র ১ ইউয়ান (প্রায় ১২ টাকা) এর বিনিময়ে একটি ট্যাব বুক করতে পারবেন। এর পাশাপাশি, এক সুপরিচিত টিপস্টার লঞ্চের আগে আসন্ন Xiaomi Pad 8 Pro সম্পর্কে কিছু তথ্যও শেয়ার করেছেন।

ফাঁস হল Xiaomi Pad 8 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, Xiaomi Pad 8 Pro ট্যাবলেটে ১১.২ ইঞ্চির এলসিডি থাকবে। এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ব্যাটারি দেওয়া হবে। ডিভাইসটিকে শক্তি জোগাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এটি শাওমির নিজস্ব হাইপারওএস ৩ (HyperOS 3) কাস্টম স্কিনে চলবে।

জানিয়ে রাখি, 25091RP04C মডেল নম্বর সহ একটি নতুন শাওমি ডিভাইস গত সপ্তাহে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছিল, যা সিঙ্গেল-কোর টেস্টে ২,৮৩১ এবং মাল্টি-কোর টেস্টে ৯,২৬০ পয়েন্ট স্কোর করেছে। এছাড়াও, লিস্টিং থেকে জন্য গেছে যে ডিভাইসটিতে ১৬ জিবি র‍্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলে। বৈশিষ্ট্যগুলি দেখে এই ডিভাইসটিকে আসন্ন Xiaomi Pad 8 Pro বলে মনে করা হচ্ছে।

Xiaomi Pad 8 Pro এর অন্যান্য ফিচার

শাওমি প্যাড ৮ প্রো ট্যাবলেটটি ল্যাপটপের মতো কাজ করবে। এরজন্য বিশেষ টুল‌ দেওয়া হবে। এর মধ্যে থাকবে নতুন স্প্লিট-স্ক্রিন লেআউট, পিসি-লেভেল ব্রাউজার এবং ডাব্লিউপিএস (WPS), সিএজে (CAJ) এবং সিএডি (CAD) এর মতো প্রোডাক্টিভিটি অ্যাপের সাপোর্ট। ব্যবহারের সুবিধার জন্য এই ট্যাবের সাথে কীবোর্ড এবং স্টাইলাসের মতো অ্যাক্সেসরগুলিও পাওয়া যাবে।

শাওমি খুব শীঘ্রই তাদের Xiaomi Pad 8 সিরিজ সম্পর্কে আরও বিশদ তথ্য প্রকাশ করবে বলে আশা করা যায়। কোম্পানির পার্টনার এবং ব্র্যান্ড প্রেসিডেন্ট লু ওয়েইবিং, আসন্ন Xiaomi 17 সিরিজের ফোন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজই একটি লাইভস্ট্রিম হোস্ট করতে চলেছেন। এই লাইভস্ট্রিম থেকেও Xiaomi Pad 8 লাইনআপ সম্পর্কে নতুন তথ্য সামনে আসতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15