জয়েন করুন

৫১২ জিবি স্টোরেজ ও ৭০০০mAh ব্যাটারি সহ আসা iQOO Neo 10 ফোনের সেল শুরু, রয়েছে আকর্ষণীয় অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 2:46 PM

গত ২৬ই মে ভারতে লঞ্চ হয়েছে iQOO Neo 10। আর আজ থেকে প্রি-বুক করা ক্রেতারা এটি কেনার সুযোগ পাবেন। তবে সবার জন্য ওপেন সেল শুরু হবে ৩ জুন থেকে। এই ডিভাইসে পাওয়া যাবে ফানটাচওএস ১৫ কাস্টম স্কিন। ফোনটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট দ্বারা চালিত। এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া। আসুন এর দাম ও অন্যান্য ফিচার জেনে নেওয়া যাক।

iQOO Neo 10 এর দাম ও অফার

ভারতে আইকো নিও ১০-এর ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলটির দাম ৩৩,৯৯৯ টাকা, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা এবং সবচেয়ে শক্তিশালী ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৪০,৯৯৯ টাকা ধরা হয়েছে।

যারা ফোনটির আগাম বুকিং করেছেন, তারা আজ (২ জুন) দুপুর ১২টা থেকে Amazon কিংবা iQOO India-এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এটি কিনতে পারবেন। আর যারা এখনও বুক করেননি, তাদের জন্য ওপেন সেল চালু হবে ৩ জুন থেকে।

প্রি-বুক করা গ্রাহকদের জন্য আছে বিশেষ চমক, যেখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে iQOO TWS 1e ইয়ারফোন, যার বাজারমূল্য ১,৮৯৯ টাকা।

অতিরিক্ত ছাড়

নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে আইকো নিও ১০- কিনলে মিলবে ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়া যারা পুরনো ফোন এক্সচেঞ্জ করবেন, তাদের জন্য থাকছে ৪,০০০ পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। সঙ্গে আছে ছয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।

iQOO Neo 10 এর স্পেসিফিকেশন ও দারুণ ফিচার

আইকো নিও ১০ ফোনে দেওয়া হয়েছে ৬.৭৮-ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত এবং টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। পারফরম্যান্স বাড়াতে এতে Q1 নামের একটি আলাদা গেমিং চিপ উপস্থিত। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর (OIS সহ), সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি