জয়েন করুন

Smartphones Under 8000: ৮০০০ টাকার মধ্যে ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার 5G ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 23, 2025 9:58 PM

কম দামে বেশি র‍্যাম, ভালো ক্যামেরা ও দুর্দান্ত ডিসপ্লের ডিভাইস কিনতে চাইলে এই মুহূর্তে ‌আপনার জন্য বেশ কয়েকটি বিকল্প উপস্থিত। বিশেষ করে যদি আপনার বাজেট ৮ হাজার টাকার কম হয়, তাহলে এই প্রতিবেদন আমরা এমন কয়েকটি স্মার্টফোনের কথা বলবো, যেগুলিতে ৮ জিবি বা তারও বেশি র‌্যাম পাওয়া যাবে। আর এই ফোনের দাম শুরু হয়েছে মাত্র ৫৯৯৯ টাকা থেকে। লিস্টে তিনটি ডিভাইস আছে – itel Zeno 10, itel A90 ও Lava Storm Lite 5G। আসুন এদের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

itel Zeno 10

আইটেলের এই ফোনটি আপনি অ্যামাজনে ৫৯৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম থাকলেও, ভার্চুয়াল র‌্যামের মাধ্যমে তা বাড়িয়ে ১২ জিবি পর্যন্ত করা যাবে। এতে ৬৪ জিবি স্টোরেজও আছে। এতে পাওয়া যাবে অক্টা-কোর প্রসেসর, ৬.৬ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটি ৮ মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

itel A90

ফ্লিপকার্টে এই মডেলের দাম ৬৫৪৯ টাকা। এতে ৪ জিবি ফিজিক্যাল র‍্যামের সঙ্গে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ মোট ১২ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। স্মার্টফোনটি ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এতে ৬.৬ ইঞ্চি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। সাথে পাওয়া যাবে UNISOC T7100 প্রসেসর ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

Lava Storm Lite 5G

৮ হাজার টাকার মধ্যে যদি আপনি ৫জি ফোন চান তাহলে লাভার ডিভাইসটি কিনতে পারেন। অ্যামাজনে এর দাম মাত্র ৭৯৯৯ টাকা। এতে ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ মোট ৮ জিবি র‌্যাম রয়েছে। স্মার্টফোনটি ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট দ্বারা চালিত হবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি