জয়েন করুন

Vivo Y600i মিড রেঞ্জে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 26, 2026 11:24 PM

ভিভো সম্প্রতি চীনে তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Vivo Y600i লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কম। আগামী সপ্তাহ থেকেই চীনে ডিভাইসটির বিক্রি শুরু হবে। এটি তিনটি কালার অপশনে এবং একটি র‌্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এসেছে। Vivo Y600i হ্যান্ডসেটে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ সিরিজের চিপসেট ও ৮০০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সিঙ্গল ক্যামেরা, সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে।

Vivo Y600i এর দাম ও সেলের তারিখ

ভিভো ওয়াই৬০০আই এর ৬ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯৯৯ ইউয়ান, যা প্রায় ২৯,০০০ টাকার সমান। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে Vivo China অনলাইন স্টোরের মাধ্যমে ফোনটির বিক্রি শুরু হবে। এটি বেবিস ব্রেথ, ক্লিয়ার ব্লু এবং পোলার নাইট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

Vivo Y600i এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের Vivo Y600i ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৮৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি টাচস্ক্রিন, যার রেজোলিউশন ৭২০ x ১৫৯২ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, অ্যাসপেক্ট রেশিও ১৯.৯:৯। সংস্থার দাবি অনুযায়ী, ডিভাইসটি ধুলো ও জল প্রতিরোধ করতে IP68 + IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে।

চিপসেট ও সিকিউরিটি

পারফরম্যান্সের জন্য Vivo Y600i মডেলে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। আর গ্রাফিক্সের জন্য দেওয়া হয়েছে এড্রেনো ৬১৩ জিপিইউ। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক সাপোর্ট।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Vivo Y600i এর পিছনে ৫০ মেগাপিক্সেল সিঙ্গল ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার, CMOS সেন্সর এবং অটোফোকাস সাপোর্ট করবে। এই ক্যামেরা ১০x ডিজিটাল জুম অফার করবে। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে এফ/২.০৫ অ্যাপারচার এবং সর্বোচ্চ ২এক্স ডিজিটাল জুম।

ব্যাটারি ও চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y600i মডেলে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে Oppo K14 Plus 5G ফোনের ভারতে লঞ্চ আসন্ন, Flipkart প্রকাশ‌ করল টিজার itel A300C 4G মাত্র 10999 টাকায় ভারতে লঞ্চ হল, রয়েছে 6000mAh ব্যাটারি Vivo Y600i: ভিভো আনছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরার নতুন ফোন Ai+ Nova 2 Power 5G ভারতে 7000mAh ব্যাটারি ও Sony ক্যামেরা সহ লঞ্চ হল