জয়েন করুন

১৫ হাজার টাকার নিচে সবথেকে টেকসই ৫জি ফোন, বড় ব্যাটারি ও AI ফিচার সহ আসছে Oppo K13x 5G

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 10:50 AM

ওপ্পো আগামী ২৩শে জুন ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Oppo K13x 5G। এরই মধ্যে ফ্লিপকার্টে ফোনটির ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে, যেখান থেকে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ভ্যারিয়েন্ট ও দাম সংক্রান্ত তথ্য সামনে এসেছে। জানা গেছে, Oppo K13x 5G হবে এমন এক ডিভাইসে এয়ারক্রাফ্ট-গ্রেড AM04 অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করা হবে। এর ডিসপ্লেতে থাকবে ক্রিস্টাল শিল্ড গ্লাস-এর সুরক্ষা।

Oppo K13x 5G এর সম্ভাব্য ফিচার

ওপ্পো কে১৩এক্স ৫জি এর সামনে দেখা যাবে ১২০ হার্টজ এলসিডি স্ক্রিন, যার সর্বোচ্চ ব্রাইটনেস পৌঁছাতে পারে ১০০০ নিট পর্যন্ত। এতে স্প্ল্যাশ টাচ এবং এবং গ্লাভ টাচের সুবিধাও থাকবে, যার মানে ভেজা আঙুল বা গ্লাভস পরা অবস্থাতেও স্ক্রিন রেসপন্স করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

ওপ্পো কে১৩এক্স ৫জি ডিভাইসে বেশ কিছু AI-ভিত্তিক ফিচার থাকবে, যেমন এআই ইরেজার, এআই আনব্লার, এআই ক্ল্যারিটি এনহ্যান্সার, এআই সামারি, এআই রেকর্ডার, ও এআই লিঙ্কবুস্ট। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo K13x 5G স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে আসতে পারে – ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

এই ডিভাইসটি IP65 রেটিং সহ আসবে, যা জল ও ধুলো দুটো থেকেই সুরক্ষা দেবে। এছাড়া এটি SGS Gold Drop সার্টিফিকেশন এবং MIL-STD 810H মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন সহ আসবে।

Oppo K13x 5G এর সম্ভাব্য দাম

ওপ্পো কে১৩এক্স ৫জি মিডনাইট ভায়োলেট ও সানসেট পিচ, এই দুটি শেডে পাওয়া যাবে। ওপ্পোর দাবি, এটি হতে চলেছে ১৫ হাজার টাকার নিচে সবচেয়ে টেকসই ৫জি ফোন।

আরও পড়ুন

Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Vivo S60: ভিভো লঞ্চ করল বড় ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে ও Snapdragon প্রসেসরের ফোন